ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু

ads

২০২১ সালের উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের; ১-৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭-১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।বোর্ডের কলেজ শাখা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page